দুই দিনে ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাসড়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ও ফরিদপুরের ধুলদীতে রেলওয়ের লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণের জন্য আজ শুক্রবার ও কাল শনিবার ১১ ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।এর মধ্যে শুক্রবার সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত এবং শনিবার সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।রেলওয়ে রাজবাড়ী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, রেলক্রসিংয়ে কাজ চলাকালে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনকে ফরিদপুরের মধুখালী হয়ে রাজবাড়ী সদর উপজেলার নিমতলা হয়ে প্রায় ৬০ কিলোমিটার এলাকা ঘুরে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে হবে।