দুই দিনে ১১ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফির প্রিয় চার তরুণ নায়ক কারা? তিনি সেটা বলেছেন ‘অধিনায়ক ও নায়কেরা’ তথ্যচিত্রে। ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলো এই বিশেষ তথ্যচিত্রটি নির্মাণ করেছে। ১০ মিনিটের এই তথ্যচিত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (টি-টোয়েন্টি ও ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁর প্রিয় চার নায়ককে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই নায়কদের গল্প আরও সামনে নিয়ে আসা উচিত।

তথ্যচিত্রে মাশরাফির সাক্ষাৎকার নিয়েছেন ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র। কথোপকথনের একপর্যায়ে মাশরাফি তাঁর কাছে ​নিজের প্রিয় চার নায়কের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আবদার করেন। উৎপল শুভ্র সেটা পূরণও করেন।

গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে প্রকাশের পর থেকে ব্যাপক সাড়া ফেলেছে এই তথ্যচিত্র। বেশির ভাগই আবেগের কথা বলছেন, বলছেন ভালো লাগার কথা। অনেকেই কমেন্ট ও শেয়ারে বলেছেন, কাহিনিগুলো দেখে তাঁরা চোখের পানি ধরে রাখতে পারেননি। অভিবাদন ও ভালোবাসা জানাচ্ছেন মাশরাফিকে। প্রথম আলোকেও ধন্যবাদ জানাচ্ছেন অনেকে। পার্বতী ইসলাম নামের একজন বলেছেন, ‘সত্যি বলতে কি ভাষা হারিয়ে ফেলেছি ভিডিওটি দেখে। এ যেন কষ্ট নয়, স্বপ্নের ভালোবাসা। আমি তাদের স্যালুট করি, এদের প্রতি শ্রদ্ধা ও গভীরভাবে অভিনন্দন! তোমরা এগিয়ে যাও। আর মাশরাফি ভাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল।’ সৈয়দ মেহেদি লিখেছেন, ‘ভিডিও দেখে নিজেকে মনে মনে ধিক্কার দিয়েছি। এত বাধা পেরিয়েও এঁরা দেশের জন্য নিজেদের বিলিয়ে দিচ্ছেন, আর আমি কেবলই নিজের জন্য, সংসারের জন্যই কেবল ছুটে চলছি। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমি কেবল আমার জন্য নই, আজ থেকে আমি সবার। আমি এ দেশের মানুষের জন্য কাজ করে যাব আজীবন।’

মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল ফেসবুকে লিখেছেন তাঁর জীবনে দেখা সেরা ভিডিও এটি। একইভাবে উপস্থাপিকা ও অভিনেত্রী মারিয়া নূর তথ্যচিত্রটিকে খুবই অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে বলেছেন, এটাই তারুণ্যের শক্তি।

তথ্যচিত্রটি দেখা যাবে প্রথম আলোর ওয়েবসাইট www.prothomalo.com , ফেসবুক পেজ www.fb.com/DailyProthomAlo ও ইউটিউচ্যানেলে। সরাসরি লিঙ্ক: (http://q-r.to/bahABj)

১১ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত সুধী সমাবেশে ‘অধিনায়ক ও নায়কেরা’ তথ্যচিত্রটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়। ছবিটি দেখে উপস্থিত সুধীজনের অনেকেই চোখের পানি সংবরণ করতে পারেননি। আনিসুল হকের পরিকল্পনায় তথ্যচিত্রটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি ও নিয়ামুল মুক্তা।

তথ্যচিত্রে মাশরাফির সাক্ষাৎকার নিয়েছেন ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র।