দুই দিনে ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে গত দুই দিনে ৬২ জন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে সাতজন ও ৫৫ জন কাউন্সিলর পদের জন্য জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮ ডিসেম্বর থেকে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শফিকুল হক জানান, ১৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।