দুই দিনেও কাউকে আটক করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জলসা মার্কেটের নিজ দোকান থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় দুই দিনে জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় মামলা করা হয়নি।
নিহত ব্যবসায়ী শাহজালাল ফরহাদের ছোট ভাই রায়হান উদ্দিন গতকাল বিকেলে বলেন, ভাইয়ের লাশ দাফনের জন্য তাঁরা এখন ফেনীর ফুলগাজী উপজেলার গ্রামের বাড়িতে রয়েছেন। সেখান থেকে চট্টগ্রামে ফিরে মামলা করবেন। হত্যাকাণ্ডের পেছনে তাঁর ভাইয়ের বন্ধু মো. মাসুদ জড়িত থাকতে পারেন বলে তাঁরা ধারণা করছেন। গত রোববার দুপুরে নগরের জলসা মার্কেটের তৃতীয় তলায় ‘বিসমিল্লাহ কফি হাউস’ নামের দোকান থেকে শাহজালাল ফরহাদের লাশ উদ্ধার করে পুলিশ।