প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র মো. কফিল উদ্দিন হত্যা মামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। গত সোমবার সকালে নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পাশে পাহাড়ের পাদদেশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।পুলিশ সূত্র জানায়, গত রোববার বেলা আড়াইটায় চট্টেশ্বরী রোডের বাসা থেকে বেরিয়ে কফিল কোথায় গিয়েছিলেন এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তা বের করার চেষ্টা চলছে।উপপুলিশ (উত্তর) আমেনা বেগম বলেন, হত্যার রহস্য পুলিশ এখনো উদ্ঘাটন করতে পারেনি। তদন্তে অগ্রগতির জন্য আরও দু-এক দিন সময়ের প্রয়োজন। এ ব্যাপারে কোতোয়ালি থানার পুলিশকে নগর গোয়েন্দা পুলিশ সহযোগিতা করছে।নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। তবে মন্তব্য করার সময় এখনো আসেনি।’