দুই দিনের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো দুঃখ, ধ্বংস, মৃত্যু মাড়িয়ে প্রাণের পানসি সাজাই’ স্লোগানে ২৬ ও ২৭ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পথ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। উন্মেষ সাংস্কৃতিক সংসদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। উন্মেষ সাংস্কৃতিক সংসদের ২৫ বছর পূর্তি উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক শরৎচন্দ্র মণ্ডল বলেন, দানবীয় শক্তি রুখতে নাটক হোক দ্রোহের হাতিয়ার—এই ধারণা সামনে রেখে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে উপস্থিত থাকবেন নাট্যজন মান্নান হীরা। ৩ এপ্রিল বছরব্যাপী এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম রূপকার শিবনারায়ণ দাস।