দুই দিনের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে বাংলাদেশ নৌবাহিনী কলেজের শহীদ মোয়াজ্জম হলে গতকাল সোমবার সকাল ১০টায় দুই দিনের বইমেলা শুরু হয়েছে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথাশিল্পী সেলিনা হোসেন বলেন, নতুন প্রজন্মের কাছে বই নিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ে বইমেলার উদ্যোগ খুবই আশাব্যঞ্জক। এ ধরনের বইমেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বাড়বে এবং জাতির ইতিহাসের প্রতি তাদের আগ্রহ জাগবে। ‘কৈশোর তারুণ্যে বই’ শীর্ষক এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) এম মোসলেহউদ্দীন, প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, রাজিয়া রহমান প্রমুখ। উদ্বোধন শেষে বইপড়া নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন লাইফস্কিল বক্তা মারুফ খান। মেলায় শিশু-কিশোরদের বইয়ের সমাহার নিয়ে ঢাকার ১১টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। আজ মেলা শুরু হবে সকাল নয়টায় এবং শেষ হবে বিকেল চারটায়।
বিজ্ঞপ্তি