প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই দিনব্যাপী ঢাকা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে এ মেলার উদ্বোধন করা হয়। ঢাকার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে সমাধিসৌধ কমপ্লেক্সের অ্যাম্ফিথিয়েটারে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদ-উর-রহমান প্রমুখ। দুই দিনব্যাপী এ মেলা আজ সোমবার শেষ হবে।