দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসএফের কাছে তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুলশিক্ষক মীর মাসুদ তারেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নীলফামারীর ডিমলা উপজেলার কালীগঞ্জ সীমান্ত ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা গত শুক্রবার তারেককে গ্রেপ্তার করেন। সন্ধ্যায় তাঁকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় নায়েক সুবেদার জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।