দুই দিনের রিমান্ডে সৎমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে আরাফাত তালুকদার ওরফে সংগ্রাম হত্যা মামলায় পুলিশ তাঁর সৎমাকে রিমান্ডে নিয়েছে। আদালত গতকাল সোমবার তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, জমিলার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। ওই আবেদনের ওপরে গতকাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক হামিদুল ইসলাম তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৬ সালের ১৬ জানুয়ারি আরাফাত তালুকদার খুন হন। পরে কদিমহামজানি গ্রামের শফি কামালের বাড়ির পাশের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরাফাতের বাবা হযরত আলী তালুকদার পাঁচজনের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা করেন। ওই বছরের শেষদিকে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

ডিবির একটি দল শনিবার রাতে জমিলা খানমকে (৪২) গ্রেপ্তার করে। এর আগের দিন এ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক শফি কামাল শনিবার টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দেন।