দুই দিনের শোকে জাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর গুলশানের ৭৯ নম্বর সড়কের মাথায় ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। সেখানে জনসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাই ব্যারিকেডের সামনেই ফুল ও প্রজ্বলিত মোমবাতি রেখে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে মানুষ। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

গুলশানে জঙ্গি হামলার রক্তাক্ত সমাপ্তি হয়েছে। তবে এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি জাতি। সরকার দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। গতকাল রোববার ভোর থেকে ঢাকাসহ সারা দেশের অফিস-আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে শোক পালন শুরু হয়।
শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে গুলশানে নিহত ব্যক্তিদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ বিভাগ রবি ও সোমবার শোক পালনের বিষয়ে আদেশ জারি করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজের প্রোফাইল ছবিতে কালো ব্যাজ যুক্ত করেছেন। সরকারি দলের অনেক নেতাকে হাতে কালো ব্যাজ ধারণ করতে দেখা যায়।
চট্টগ্রামে স্থানীয় আওয়ামী লীগ ও সমমনা সংগঠনগুলো গতকাল শোক র্যা লি বের করে। পরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।