দুই দেশের সম্পর্ক নিবিড় করতে কাজ করব: বার্নিক্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিক্যাট বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে সরকারের সবার সঙ্গে কাজ করে যাবেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যয়ের কথা জানান।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠকের পর মার্শা বার্নিক্যাট গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক বেশ নিবিড় ও সম্প্রসারিত। এ সম্পর্ককে আরও শক্তিশালী করতে আমাকে সরাসরি দায়িত্ব দেওয়া হয়েছে।’ যুক্তরাষ্ট্র প্রতিটি উদ্যোগে বাংলাদেশকে ‘সত্যিকারের অংশীদার’ মনে করে বলে জানান তিনি।
পররাষ্ট্রসচিব বলেন, এ বৈঠকটি ছিল সৌজন্য ও পরিচিতিমূলক। দ্বিপক্ষীয় সম্পর্ককে মার্কিন রাষ্ট্রদূত নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।