দুই দোকানের মালিককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গতকাল বুধবার অভিযান চালিয়ে দুটি চালের দোকানের মালিককে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুবুল আলম এই সাজা দেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী খাদ্যদ্রব্যে পাটের বস্তা ব্যবহার না করায় শহরের চাল মার্কেটের জব্বার ট্রেডার্সের মালিক ইকবাল হোসেনের দুই হাজার টাকা ও গুড্ডু চাল দোকানের মালিক এরশাদ আলমের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা তৈয়বুর রহমান ও থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উপস্থিত ছিলেন।