দুই নারী ও এক দালালসহ আটক ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই নারী, এক দালালসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি। এঁদের মধ্যে যশোরের বিভিন্ন উপজেলার ১৩ জন, মিয়ানমারের একজন ও কক্সবাজার জেলার দুজন বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দুই নারীসহ ১৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের দালাল আমান উল্লাহ (১৮), যশোরের ঝিগরগাছার মাটিকুমড়া গ্রামের বাসিন্দা মো. আফজাল (২০), মো সাইদুল ইসলাম (২৭), মো. সাইফুল (২৭), মো. আসাদুল (১৮), হীরা লাল (৩৭), মো. নজরুল (১৮), মো. বাবুল হওলাদার (২৫), মো. আসাদুজ্জামান (১৯), মো. কামরুজ্জামান (২৪), মো. ইকবাল (২৮), হোসনে আরা (৩৫), মনায়েমপুরের মৌলগাছার মো আবদুল করিম (২২), মো. আমজাদ আলী (৩০), কক্সবাজারের মহেশখালীর রিজুয়ানা রিপা (১৮) ও মিয়ানমারে নাগরিক মোহাম্মদ আলমকে (২৫) আটক করে থানায় সোপর্দ করা হয়। এঁদের মধ্যে ১৩ জন যশোরের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ হেফাজতে থাকা রিজুয়ানা রিপা ও হোসনে আরা জানান, কয়েক বছর আগে স্বামী বিমানযোগে মালয়েশিয়া পাড়ি জমান। বর্তমানে সেখান ইমারত নির্মাণের ঠিকাদারি করছেন। দীর্ঘদিন ধরে আকাশপথে মালয়েশিয়া নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে টেকনাফের দালাল চক্রের মাধ্যমে সাগরপথে জাহাজে করে যাওয়ার জন্য আসি। কিন্তু বিজিবির বাধার কারণে স্বামীর কাছে যাওয়া হলো না।পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা জানান, মিয়ানমার, টেকনাফ, কক্সবাজার, নোয়াখালী ও যশোরভিত্তিক দালাল চক্র রয়েছে। তারা জাহাজে করে মালয়েশিয়া পাঠানোর কথা বলে জনপ্রতি এক লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় ভালো চাকরি দেওয়ার কথা বলে চুক্তি করে অগ্রিম ২০-৩০ হাজার টাকা নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে আসার পথে জালিয়াপাড়া এলাকায় বিজিবির হাতে ধরা পড়ি। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো জাহিদ হাসান সত্যতা নিশ্চিত করে জানান, মানব পাচারকারী চক্র দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল লোকদের অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় জড়ো করলে বিজিবি এক দালাল, দুই নারীসহ ১৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, প্রতারণার শিকার ১৪ জনকে নাগরিকত্ব যাচাই-বাছাই করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে এবং দালাল আমান উল্লাহ ও মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে।