দুই নারী ধর্ষণের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে ঋষিপল্লিতে দুই গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল রোববার মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। ৮ জানুয়ারি গভীর রাতে মুখোশ পরা দুর্বৃত্তরা পরিবারের লোকজনকে বাইরে বেঁধে রেখে দুই গৃহবধূকে ধর্ষণ করে।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনাপ্রবাহ কোনো সুস্থ সমাজ ও রাষ্ট্রের পরিচায়ক নয়। দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মহিলা পরিষদ।