দুই নারী মন্ত্রীর বিকৃতি ছবি, যুবক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই নারী মন্ত্রীর মুখমণ্ডলের ছবির সঙ্গে অন্যের অশ্লীল ছবি জুড়ে আপত্তিকর ছবি তৈরির অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে গত মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।মুঠোফোনে দুই মন্ত্রীর বিকৃত ছবি ডাউনলোড করা হচ্ছে—এমন অভিযোগ পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার দেয়াড়া নতুন বাজারের বাবলা কসমেটিকস, ডিজিটাল স্টুডিও অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আমিনুর রহমান ওরফে বাবলাকে গ্রেপ্তার করে। ওই দোকান থেকে কম্পিউটার, সিডি ও মুঠোফোন জব্দ করা হয়। এ ঘটনায় দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান মঙ্গলবার রাতে মামলা করেন।