দুই নারীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অবদান রাখায় সুনামগঞ্জের দিরাইয়ে গতকাল বৃহস্পতিবার দুজন নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা হলেন পরিবার কল্যাণ পরিদর্শক রেখা রানী দাস ও পরিবার কল্যাণ সহকারী প্রীতি বালা তালুকদার। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আলতাফ হোসেন। উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।