দুই নারীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রির দায়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান এ রায় দেন। পুলিশ জানায়, সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে সান্তাহার শহরের বিভিন্ন মহল্লা থেকে মাদক বিক্রির সময় উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের ফুরতন বেগম (৩৩) ও নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের মোর্শেদা বেগমকে আটক করে। দুপুরে ফুরতন বেগমকে সাত দিন কারাদণ্ড ও মোর্শেদা বেগমকে এক হাজার টাকা জরিমানা করেন আদালত।