দুই নারীর প্রাণ কেড়ে নিল ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার হারোয়া গ্রামে গতকাল বুধবার ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই নারী।এতে অপর দুই নারী আহত হয়েছেন। তাঁরা সবাই লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বাসিন্দা।বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, দুপুরে বনপাড়া-লালপুর সড়কে বনপাড়াগামী একটি ট্রাক বড়াইগ্রামের হারোয়া নামক স্থানে পেছন থেকে একটি যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটির যাত্রী বুলবুলি বেগম (৪৮) ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় ফিরোজা বেগম, মারুফা বেগম ও মৃদুলকে বনপাড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা বেগম (৪৮) মারা যান।বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) ও বনপাড়া পুলিশি তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। থানায় মামলা হয়েছে।