দুই নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় ঝালকাঠি জেলা যুবদলের সভাপতি কামরুল ইসলাম (৪৩) ও নলছিটি উপজেলা জামায়াতের আমির মাওলানা ফিরোজ আলমকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তাঁরা আদালতে আত্মসমর্পণ করলে বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম সোলায়মান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের সময় নলছিটি উপজেলার দপদপিয়া সেতুসংলগ্ন সড়কে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় নলছিটি থানায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। ঝালকাঠি সংবাদদাতা|