দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাদৎ হোসেন ও যুবদলের সদস্য ইখতিয়ার উদ্দিন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, হরতাল-অবরোধের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ওই ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। দুজনকে আদালতের মাধ্যমে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।