দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলার গ্রামের বাড়ি থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রদল ও জামায়াত ইসলামীর দুই নেতাকে আটক করে পুলিশ। এ সময় এই দুই নেতার কাছে কিছু পাওয়া যায়নি। গতকাল শুক্রবার বিকেলে কচুয়া থানায় করা দুটি মারামারির মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি টেংরাখালী গ্রামের সিকদার মশিউর রহমান (২৮) ও উপজেলার বাধাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাংদিয়া গ্রামের শেখ নুরুল ইসলাম (৪৬)।