প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা শহরের জজকোর্ট এলাকা থেকে জামায়াত ও যুবদলের দুই ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা-পুলিশ। গতকাল বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসেন ওরফে মঞ্জু (৫০) ও একই ইউনিয়ন যুবদলের সভাপতি তবারক উল্লা (৩৫)। গ্রেপ্তারের পর তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানতে চাইলে জামায়াত ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া এই দুই নেতার বিরুদ্ধে থানায় পুলিশের হামলা ও দ্রুত বিচার আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।