প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. রাকিব হোসেন চৌধুরী ওরফে ইরান ও কামারখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আক্কাস আলী মৃধাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতের বিচারক এ আদেশ দেন। তাঁরা মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীর ভাই আতিয়ার রহমান খান হত্যা মামলার আসামি। গতকাল দুপুরে তাঁরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে উপজেলা বিএনপির সভাপতি হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পেয়েছিলেন।