দুই নেতাকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর শাহপাড়া গ্রামে গত রোববার আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তিরা হলেন মাঝিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাজাপুর শাহপাড়ার মুটুক শাহ এবং সাজাপুর জায়দারপাড়ার আবদুল কাদের জায়দার।
এলাকার অনেকে জানান, রোববার রাতে সাজাপুর চারমাথাস্ট্যান্ড থেকে আবদুল কাদের ও মুটুক শাহ একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত রামদা, চাকু দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপায়।
আবদুল কাদের জানান, নির্বাচনী সহিংসতার জের ধরে তাঁদের ওপর এ হামলা চালানো হয়েছে।