দুই নেতার সাক্ষাৎ হয়নি, কথা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী ১৮ দল-সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে টঙ্গী বাজারে অবস্থিত পরাজিত আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের আজমত উল্লার বাসবভনে যান। কিন্তু আজমত উল্লা খান তখন বাইরে থাকায় তাঁদের সাক্ষাৎ হয়নি। তবে ওই এলাকার জনগণ ও বিএনপির নেতা-কর্মীরা বিজয়ী প্রথম নগর পিতাকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন।টঙ্গী থানা বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বিএনপির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সায়েদুল আলমসহ স্থানীয় বিএনপি নেতারা আজমত উল্লার বাসবভনে আসেন। কিন্তু তিনি এ সময় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে বাড়ির বাইরে ছিলেন। তাঁদের আসার খবর ইতিমধ্যেই লোক মারফত আজমত উল্লাকে জানানো হয়। বিএনপির নেতারা সাতটা পর্যন্ত আজমত উল্লার বাড়ির সামনে অবস্থান করেন। ওই সময় এম এ মান্নান টঙ্গী বাজারের আনারকলি রোডে নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করেন। আনারকলি রোডের এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা মান্নানকে ফুল দিয়ে বরণ করেছেন।সায়েদুল আলম জানিয়েছেন, মুঠোফোনে দুই নেতার কথা হয়েছে। আজমত উল্লা আজ সোমবার বেলা ১১টায় মান্নানকে আসার অনুরোধ করেছেন।