দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান চীনা রাষ্ট্রদূতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান রাজনৈতিক সংকট নিরসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির দুই নেত্রীকে মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।লি জুন বলেন, ‘আমি মনে করি, মতানৈক্য থাকাটা স্বাভাবিক। কিন্তু আলোচনার মাধ্যমে এই মতানৈক্য দূর করা উচিত...কোনো আক্রমণাত্মক মনোভাব দেখানো ঠিক হবে না।’এ সময় অন্যান্যের মধ্যে সফররত চীনের নৌবাহিনীর চিকিৎসা জাহাজ ‘আর্ক পিস’-এর মিশন কমান্ডার র্যাডম শেন উপস্থিত ছিলেন। ইউএনবি।