প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পরস্পরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন। গত বুধবার শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠান। আর গতকাল বৃহস্পতিবার বিএনপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার পাঠানো ঈদকার্ডটি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেন।