দুই নেত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ড বিনিময়ের মাধ্যমে একে অপরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
গতকাল রোববার দুপুরে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একান্ত সচিবের কাছে ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। এর কিছুক্ষণ পর খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে ঈদের শুভেচ্ছাসংবলিত কার্ড পৌঁছে দেওয়া হয়।
দুটি প্রধান রাজনৈতিক দলের দুই নেত্রীর মধ্যে সরাসরি কথা না হলেও বিভিন্ন উৎসবে তাঁরা একে অপরকে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানান।