দুই নেত্রীর প্রস্তাবের সুযোগকে কাজে লাগাবে দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যান ডব্লিউ মজীনা
ড্যান ডব্লিউ মজীনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রস্তাবে সংলাপের দুয়ার অবারিত হয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো এ সুযোগকে কাজে লাগাবে বলে প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।

আজ সোমবার বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এ মন্তব্য করেন।

মার্কিন রাষ্ট্রদূত সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। প্রায় ৪৫ মিনিটের এ বৈঠকে বিএনপির চেয়ারপারসন বিকেলে রাজধানীর একটি হোটেলে তাঁর দেওয়া বক্তৃতা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন। এ ছাড়া ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিএনপির চেয়ারপারসন কী ধরনের সরকার গঠন করবেন, এ নিয়েও তিনি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন।

বিস্তারিত আসছে...