দুই নেত্রীর ফোনালাপ প্রকাশ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুই নেত্রীর ফোনালাপের কথাবার্তা পত্রপত্রিকায় আংশিকভাবে ছাপানো হচ্ছে। তাই এই কথাবার্তা দেশের সামনে প্রকাশ করা উচিত।
গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা দুই দিনের আলটিমেটাম দিলেন, এরপর প্রধানমন্ত্রী ফোন করলেন। এর পরও হরতাল দিয়ে বিরোধীদলীয় নেতা নিজের সঙ্গে নিজে বিশ্বাসঘাতকতা করলেন। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আল্লাহ কি উনার দিলে রহম দেননি? এখন এক লাখ হজযাত্রী দেশে ফিরছেন, গ্রামের বাড়িতে যাবেন, ২১ লাখের বেশি জেএসসি পরীক্ষার্থীর শেষ প্রস্তুতি চলছে। এ রকম অবস্থায় হরতাল অমানবিক ও দেশবিরোধী।’