দুই নেত্রীর বক্তব্য জনগণের মধ্যে শঙ্কা বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই নেত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। মানুষ যখন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আশা করছে, তখন এ ধরনের বক্তব্য তাদের মধ্যে উৎকণ্ঠা ও শঙ্কা বাড়িয়ে তুলছে। গতকাল শুক্রবার গণফোরাম ঢাকা মহানগর শাখার উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মিসভায় বক্তারা এসব কথা বলেন। দেশে চলমান অসুস্থ রাজনীতির বিরুদ্ধে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। মহানগর নেতা আবুল হাসানাতের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন দলের নেতা মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান, জামালউদ্দিন আহমেদ, জগলুল হায়দার প্রমুখ। বিজ্ঞপ্তি।