দুই নেত্রীর রেকর্ড প্রচার উদ্দেশ্যপ্রণোদিত: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যে সর্বদলীয় সরকারের কথা বলছে, তা সর্বদলীয় সরকার নয়, ১৪ দলীয় সরকার।
আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এ জন্য কালবিলম্ব না করে নির্দলীয় সরকারের ব্যাপারে আলোচনার জন্য একটি সময় নির্ধারণ করে দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
একটি বেসরকারি টিভি চ্যানেলে দুই নেত্রীর কথোপকথনের রেকর্ড প্রচার হওয়ার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত, যাতে সংলাপের পরিবেশ সৃষ্টি না হয়। সংলাপ যাতে না হয়, এ জন্য সরকার নাটক তৈরি করছে বলে তিনি অভিযোগ করেন।
দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, তাঁরা সব সময় আলাপ-আলোচনার কথা বলেছেন। তাঁরা অর্থবহ সংলাপ চান, কিন্তু সংলাপের নামে বিভ্রান্তি চান না।
আওয়ামী লীগ বলছে, সর্বদলীয় সরকারের বিষয়ে আলোচনা হবে, অন্যদিকে বিএনপি বলছে, নির্দলীয় সরকার ছাড়া আলোচনা হবে না।
দুই দলের এই অনড় অবস্থানে সংলাপ সফল হওয়ার কতটুকু সম্ভাবনা—জানতে চাইলে এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগ যা বলছে, সেটি সর্বদলীয় সরকার নয়। সরকার প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনার কথা বলছেন না। তাঁরা বলছেন, শেখ হাসিনাই প্রধান হবেন। তাহলে এটি কীভাবে সর্বদলীয় সরকার হয়?