দুই নেত্রীর শুভবুদ্ধি কামনায় দোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একতরফা নির্বাচন বাতিল এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন। দলটি দুই নেত্রীর শুভ বুদ্ধি কামনা করে প্রার্থনা করেছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে ১৫ মিনিটের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে দলের নেতা-কর্মীরা কিছুক্ষণ জিকির করেন।
জিকির শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সভাপতি শামসুদ্দিন মাতুব্বর। দোয়া অনুষ্ঠানে তিনি আল্লাহর মেহেরবানি ও রহমত কামনা করে বলেন, ইসলাম শান্তির ধর্ম। রাজনীতির নামে আগুনে পুড়িয়ে মানুষ মারা বন্ধ করতে হবে। দুই নেত্রীর শুভবুদ্ধির উদয় হোক, এই কামনা করে তিনি দোয়া শেষ করেন।