দুই নেত্রীর সমঝোতার দাবিতে অনশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল, খুনাখুনি, জ্বালাও-পোড়াও বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর সমঝোতার দাবি জানিয়ে প্রতীকী অনশন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনের রাস্তায় ‘দেশ বাঁচাও পেট বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে ব্যবসায়ীরা বলেন, হরতালের কারণে বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবন। পথশিশুরা আহত হচ্ছে ককটেল ও বোমা বস্ফিরণে। হরতাল রাজনৈতিক সমস্যার সমাধান নয়। তাই আর কোনো হরতালের ডাক না দিয়ে দুই নেত্রীর সমঝোতার দাবি জানান তাঁরা। তাঁরা আরও বলেন, সরকার ও বিরোধী দলের নেতারা আজ সাধারণ মানুষের কথা ভাবছেন না। হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।