দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা, কৃষকেরাই চালাচ্ছেন সেচকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের জোয়ানশাহী হাওরে সেচ প্রকল্পের নিয়ন্ত্রণ নিয়ে হামলায় ১১ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এতে পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। এদিকে প্রকল্পের বর্তমান ব্যবস্থাপক হাওরে সেজকাজ বন্ধ করে দেওয়ায় কৃষকেরাই এখন নিজ দায়িত্বে সেচকাজ চালাচ্ছেন।পুলিশ সূত্রে জানা গেছে, হামলা ও ভাঙচুরের অভিযোগে প্রকল্পের সাবেক ব্যবস্থাপক খায়রুল আলম গতকাল সোমবার প্রকল্পের বর্তমান ব্যবস্থাপক সেলিম আহমেদ ভূঁইয়া, কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজন উদ্দিন ভূঁইয়াসহ ৪১ জনের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় একটি মামলা করেছেন। এর আগে গত শনিবার একই অভিযোগে খায়রুল আলমসহ ২০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন সেলিম আহমেদ ভূঁইয়ার কর্মচারী সালাউদ্দিন ভূঁইয়া।দুই পক্ষের মামলার বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব প্রধান জানান, পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।