দুই পক্ষের মারামারি পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলীর শান্তা পুকুরপাড় এলাকায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা মারামারি হয়েছে। বিরোধের জের ধরে গত সোমবার গভীর রাতে এক পক্ষের লোকজন প্রতিপক্ষের তিনটি গাড়ি ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।পুলিশ জানায়, মো. পারভেজ ও মো. শওকত নামের দুই ব্যক্তির মারামারির ঘটনার জের ধরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে বিষয়টি আওয়ামী লীগ ও বিএনপির বিরোধে রূপ নেয়।পাহাড়তলী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. বদরুদ্দোজা জানান, সোমবার রাতে শওকতের সঙ্গে একই এলাকার পারভেজের হাতাহাতি হয়। এ নিয়ে দুজনের পক্ষে ১৫-২০ জন করে লোক জড়ো হয়ে কয়েক দফা মারামারিতে লিপ্ত হয়। একপর্যায়ে পারভেজের বাসায় ঢুকে তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার পর শান্তা পুকুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে বদরুদ্দোজা জানান। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।