দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কার্যালয় দখলকে কেন্দ্র করে গত বুধবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা যুবদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেনের ঝিকিড়া মহল্লার বাড়ি ভাঙচুর করা হয়। থানা মোড় থেকে হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ পর্যন্ত রাস্তায় প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবদলকর্মী মোহাম্মাদ বাবু ও আবদুুল জলিলকে গ্রেপ্তার করেছে।