দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়িবৃ গ্রামে গত শনিবার বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি গতকাল বুধবার মারা গেছেন। তাঁর নাম হাসেম আকন্দ (৩৫)। পুলিশ জানায়, বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে শনিবার হাসেম আকন্দের সঙ্গে তাঁর চাচাতো ভাই নজরুল ইসলাম আকন্দের ঝগড়া বাধে। এ সময় নজরুলের পক্ষের লোকজনের হামলায় হাসেম, তাঁর স্ত্রী কোহিনুর (২৫) ও ভাই হোসেন (২৮) গুরুতর আহত হন।