দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দিলখোশ বাজারে গত শুক্রবার রাতে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার অনেকে জানান, দিলখোশ চা-বাগানের কিছু শ্রমিক ডোমাবাড়ী এলাকায় একটি সরকারি জলাশয় ইজারা নিয়ে মাছ চাষ করেন। তিন-চার দিন আগে ওই জলাশয়ে মাছ ধরা হচ্ছিল। এ সময় ডোমাবাড়ীর বাসিন্দা হেলাল মিয়া সেখানে মাছ কিনতে গেলে ইজারাদারেরা অন্যদের কাছে বিক্রি করে ফেলেছেন বলে জানান। এ নিয়ে হেলালের সঙ্গে ইজারাদারদের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পরে শুক্রবার রাতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ওই ১০ জন আহত হয়।