দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামে গতকাল বুধবার সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এদের নয়জনকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।জানা যায়, খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রমের জালাল উদ্দিন ও শাহজাহানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে গতকাল সকাল আটটায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দা, ক্ষুর, ছোরা, লাঠি, রড নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। আধা ঘণ্টা ধরে চলে দুই পক্ষের সংঘর্ষ।আহত জামালউদ্দিন (৫৫), বেবি (৩২), জাকিরা (৪৮), সালাউদ্দিন (৩৫), সেলিম (২৮), জসিম (২৪), ওয়াসিম (২৫), এনায়ার (২৮) ও সামিনাকে (৩০) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অবস্থায় ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।