দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে কমপক্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে কম্পিউটার সায়েন্স বিভাগ এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন হানিফ সিদ্দিকী ও বিজ্ঞান অনুষদের ডিন মো. শাজাহান জানান, মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে কম্পিউটার সায়েন্স অনুষদের দ্বিতীয় বর্ষের নাজমুন সাকিবের (২০) সঙ্গে ইলেকট্রিক অনুষদের প্রথম বর্ষের আলী রেজার (১৯) বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হলে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করেন। গতকাল সকালে আলী রেজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে সাকিব তাঁকে পিটিয়ে আহত করেন। পরে এ নিয়ে উভয় অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। রেজিস্ট্রার জগদীশ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।