দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মাধবদীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মাধবদী মহাবিদ্যালয় ও আনন্দী চৌরাস্তা এলাকায় পাল্টাপাল্টি হামলার এ ঘটনা ঘটে।জানা গেছে, সদর উপজেলা ছাত্রলীগের এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া ও অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক আবু দাউদ। গত মঙ্গলবার মাধবদী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ফজলুল হকের সঞ্চরণসভায় দাউদের সমর্থক শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব ভূঁইয়ার সঙ্গে জাকারিয়ার সমর্থক কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার বাগিবতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন থেকে উত্তেজনা চলছিল। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে কলেজের ছাত্র মিলনায়তনে ইয়াকুবের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয়। এতে সোহাগ মিয়া, মাসুদ ভূঁইয়া, মোহন মিয়া ও শরিফ মিয়া আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা জাকারিয়ার নেতৃত্বে একদল যুবক শহরের ইয়াকুবদের ওপর হামলা চালায়। এ হামলায় ইয়াকুব গুরুতর আহত হন।