কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন: জিয়াউর রহমান (২৭), সোনা মিয়া (৭০), মো. ইউনুচ (৩৫), মামুনুর রশিদ (২৮), আবদুল হামিদ (৩৫) , নজির আহমদ (২৫) ও কবির আহমদ (২৭)৷ স্থানীয় লোকজন তঁাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর আলম বলেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জমির মালিকানা নিয়ে সোনা মিয়ার পরিবারের সঙ্গে নজির আহমদের পরিবারের বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকেলে তাঁদের মধ্যে আবারও বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের সাতজন আহত হন।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস বলেন, এ ঘটনায় নজির আহমদকে প্রধান আসািম করে মামলা হয়েছে।