দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়াননগর গ্রামে গতকাল সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহত দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দেওয়াননগর গ্রামের হারুন মিয়া ও আতাউর রহমানের মধ্যে বাড়ির পাশের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে হারুন মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে যান। এরপর আতাউরের লোকজন সকাল সাতটার দিকে সেখানে গিয়ে হারুন মিয়াসহ অন্যদের ওপর হামলা চালান। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জামাল উদ্দিন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া সংঘর্ষে আহত সাইদুর রহমান (৩০) ও লায়লা বেগমকে (৩২) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, জামাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় কোনো মামলা হয়নি।