দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদর উপজেলার সুজনদোয়াল গ্রামে বোরো ধানের ব্লকের নালা কাটা নিয়ে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ ১৫ ব্যক্তি আহত হয়েছেন। গত বুধবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই গ্রামে সংঘর্ষ চলে।আহত ব্যক্তিদের শরীয়তপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বুকে টেঁটাবিদ্ধ শাহ আলম ফকিরের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের খলিল মাতবর ও বাবুল মাতবরের সমর্থকদের মধ্যে বোরো ধানের ব্লকের নালা কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ব্লকের নালা কাটার জন্য বুধবার খলিলের সমর্থকেরা জমিতে গেলে বাবুল মাতবরের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে।