দুই পর্যটককে উদ্ধারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি থেকে অপহৃত দুই পর্যটককে উদ্ধারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সন্ধ্যাকালীন এমবিএর শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান।
অপহৃতদের মধ্যে আবদুল্লাহ আল যুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সন্ধ্যাকালীন এমবিএর ছাত্র। ৩ অক্টোবর তিনি ও মুন্না নামে এক ব্যবসায়ী তাঁদের দুই গাইডসহ অপহৃত হন।
মানববন্ধনে বিতরণ করা লিফলেটে উল্লেখ করা হয়, ১০ দিন পেরিয়ে গেলেও অপহৃতদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। মানববন্ধনে বক্তব্য দেন যুবায়েরের সহপাঠী এম মাওয়াত আহমেদ, মো. মাহবুবুর রহমান, সাকিব আহমেদ প্রমুখ।