দুই পা হারানো বাবার নিরাপত্তা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে দুই পা হারানো বাবা শাহানূর বিশ্বাসের নিরাপত্তা চলমান থাকবে তত দিন, যত দিন ঝিনাইদহের পুলিশ সুপার প্রয়োজন মনে করবেন। এ কথা জানিয়ে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, প্রতিপক্ষের দাখিল করা প্রতিবেদনে প্রতীয়মান হয় যে, সংবাদপত্রে প্রকাশিত শাহানূর রহমানের ওপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে আইনানুগভাবে বিচারের জন্য পুলিশ বিভাগ ব্যবস্থা নিয়েছে এবং মামলা চলমান। শাহানূর বিশ্বাসকে দেওয়া নিরাপত্তাব্যবস্থা চলমান থাকবে এবং ঝিনাইদহের পুলিশ সুপার যত দিন প্রয়োজন মনে করবেন, তত দিন তা নিশ্চিত করবেন।