দুই পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে পাগলা কুকুরের কারণে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। দুটি পাগলা কুকুর গতকাল রোববার ওই ইউনিয়নের চারটি গ্রামের প্রায় ৩০ জন নারী-পুরুষকে কামড়ে আহত করেছে।স্থানীয় বাসিন্দারা বলেছেন, তাঁরা কুকুর দুটিকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু একের পর গ্রামবাসীকে কামড়ে তারা পালিয়ে গেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি সেখানে পুলিশ পাঠিয়েছিলেন। তাঁরা সেখানে গিয়ে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। জামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আবদুল হানিফ বলেছেন, স্থানীয় কলতাপাড়া গ্রামের মিনা (৩০) ও হাসিনা (২৫), নানাখী গ্রামের আইয়ুব খান (২৬) ও দ্বীন ইসলাম (৬), নয়াপুর গ্রামের আমজাদ হোসেন (২৩) ও তৌহিদুল ইসলাম (১৫) এবং কাইলারটেক গ্রামের রুনা (২৬), সোহেল (৩০), আল আমিনসহ (২৮) স্থানীয় চারটি গ্রামের ৩০ জন আহত হয়েছেন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওবায়দুল হক বলেছেন, আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।