দুই পার্বত্য জেলায় রোববার সড়ক ও নৌপথ অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম আগামী রোববার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ-পথ অবরোধের ডাক দিয়েছে। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাঙামাটিতে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার নামে ভূমি বেদখল-প্রক্রিয়া বন্ধ করা ও রামগড়ের ম্রেলাপ্রু কার্বারিপাড়া থেকে ৫০ পাহাড়ি পরিবারকে উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে।